আয়াত এডুকেশন, ইন্টিগ্রাল গ্লোবাল এবং বিজিএমইএর সহযোগিতায় এবং জন সি. মার্টিন (জেসিএম) ফাউন্ডেশনের সহায়তায় “কর্মীদের স্বাস্থ্য ও সুস্থতা উন্নয়নে উদ্যোগ” শীর্ষক একটি আলোচনাসভা ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজন করে। কর্মীদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করার মাধ্যমে গার্মেন্টস সেক্টরের উৎপাদনশীলতা, উন্নয়ন এবং স্থায়িত্ব বৃদ্ধির জন্য ভবিষ্যৎ উদ্যোগগুলোর একটি সম্মিলিত পরিকল্পনা তৈরির লক্ষ্যেই এই গোলটেবিল আলোচনা আয়োজন করে।