আমাদের সম্পর্কে

টুলকিট সম্পর্কে

এই টুলকিটটি মূলত তৈরি পোশাক শিল্পকারখানার কর্মীদের ‘স্বাস্থ্য ও সুস্থতা’ বিষয়ক তথ্যের উৎস হিসেবে তৈরি করা হয়েছে। বিশেষভাবে কারখানার মালিক ও ব্যবস্থাপকদের এই ব্যাপারে সহযোগিতা প্রদান এবং শ্রমিকের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সুস্বাস্থ্য নিশ্চিতকরণসহ সামগ্রিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। এই টুলকিটটির লক্ষ্য হল বিজিএমইএ’র নেতৃত্বে ও পরামর্শে কারখানাগুলোকে প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদানের মাধ্যমে এই খাতের কর্মীদের কল্যাণ সাধন করা।
এছাড়াও, এই টুলকিটটিতে শ্রমিকদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং সুস্থ্যতা নিশ্চিত করার লক্ষ্যে রোগ প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে। আমরা আশা করছি, এর যথাযথ ব্যবহার পোশাক শিল্পের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে, যা পরবর্তীতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও সমৃদ্ধ করবে।

০১

গার্মেন্টস কর্মী

এই টুলকিটটি মূলত তৈরি পোশাক শিল্পকারখানার কর্মীদের ‘স্বাস্থ্য ও সুস্থতা’ বিষয়ক তথ্যের উৎস হিসেবে তৈরি করা হয়েছে। বিশেষভাবে কারখানার মালিক ও ব্যবস্থাপকদের এই ব্যাপারে সহযোগিতা প্রদান এবং শ্রমিকের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সুস্বাস্থ্য নিশ্চিতকরণসহ সামগ্রিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

০২

কারখানা ব্যবস্থাপনা

এই বিভাগের লক্ষ্য হল, কারখানার কর্তৃপক্ষের মধ্যে কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা। যার মাধ্যমে কর্তৃপক্ষ কারখানার কর্মীদের জন্য সহজ ও কম খরচে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারেন। অসংখ্য তথ্য এবং গবেষণায় দেখা গেছে যে, একটি সহায়ক ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ, নিজ নিজ কারখানায় উৎপাদনশীলতা ও মুনাফা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বাস্থ্য-সুস্থতা এবং উৎপাদনশীলতা

যে কোন কারখানার জন্য কর্মীদের স্বাস্থ্য ও সুস্থতা একটি অপরিহার্য অংশ। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ- কারণ এই খাতে কর্মীরাই হলো এর প্রাণ। এই বিষয়টিকে বিবেচনায় রেখে এই খাতের প্রতিটি কারখানায় স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, স্বাস্থকর্মী নিয়োগসহ কারখানার শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ এবং কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষায় বিনিয়োগ কল্যাণকর। গবেষণায় দেখা গেছে যে, এটি সামগ্রিকভাবে কর্মীদের এবং উৎপাদনশীলতায় সুদূরপ্রসারী প্রভাব ফেলে। সুস্থ কর্মী বাহিনী যে কোন প্রতিষ্ঠানের জন্য সম্পদ, কারণ তারা কাঙ্খিত উৎপাদন পরিবেশ তৈরিতে সরাসরি ভূমিকা রাখেন। সে জন্য কর্মীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের উদ্যোগকে অগ্রাধিকার দেয়ার অর্থ হলো উৎপাদনশীলতা বৃদ্ধি ও প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের জন্য বিনিয়োগ করা। এই টুলকিটটি মূলত কর্তৃপক্ষের প্রচেষ্টাগুলোকে আরও সহজ ও উন্নত করার জন্য একটি সহায়ক মাধ্যম হিসেবে বিবেচিত হতে পারে।

সচেতনতা

ক্ষমতায়ন

বিকাশ

টেকসই উদ্যোগ