পরিবার পরিকল্পনা পদ্ধতি কী এবং কেন
সাধারণ অর্থে পরিবার পরিকল্পনা বলতে জন্মবিরতিকরণ পদ্ধতিকে বুঝানো হয়ে থাকে। একটি পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে একটি দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তা-ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকেই বলা যায় ‘পরিবার পরিকল্পনা’। পরিবার পরিকল্পনার মাধ্যমে একজন দম্পতি সর্বমোট কয়টি সন্তান নেবেন, কতদিনের বিরতি নেবেন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। পরিবার পরিকল্পনা পদ্ধতির সকল ব্যবস্থাকে প্রধানত দুইভাবে ভাগ করা যায়, যেমন :  অস্থায়ী বা স্বল্পমেয়াদি এবং স্থায়ী বা দীর্ঘমেয়াদি পদ্ধতি।
পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে আরও জানতে নিচের ভিডিওটি দেখুন:
দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত সচেতনতামূলক উপকরণ পেতে নিচের লিংকটি ক্লিক করুন : http://etoolkits.dghs.gov.bd/toolkits/bangladesh-fp/diirgh-meyaadi-pribaar-priklpnaa-pddhti
স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত সচেতনতামূলক উপকরণ পেতে নিচের লিংকটি ক্লিক করুন : http://etoolkits.dghs.gov.bd/toolkits/bangladesh-fp/sblpmeyaadii-pribaar-priklpnaa-pddhti-short-term-family-planning-method