নলেজ হাব

টুলকিটের এই অংশটির লক্ষ্য পোশাক শিল্পের মালিক ও ব্যবস্থাপনা সংশ্লিষ্টদেরকে প্রাসঙ্গিক এবং প্রমাণ- (through survey and research) ভিত্তিক তথ্য প্রদান,  যার ভিত্তিতে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় পদক্ষেপ বা কৌশল (strategic plan) গ্রহণ করতে পারেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে,  টিকে থাকার  জন্য ডেটা বা তথ্যের ব্যবহার ও প্রয়োগ অপরিহার্য। এবং সময়ের সাথে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পরে।  পোশাক শিল্পের উপর বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল এবং এর কর্মীরাই এই শিল্পের প্রাণ। সুতরাং তাদের সুস্থতা বা মঙ্গলের জন্য সময় উপযোগী ব্যবস্থা নিতে হয়। এর জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত হাতের কাছে থাকা দরকার। নিচের অংশে উদাহরণ হিসেবে পোশাক খাত সংশ্লিষ্ট গবেষণার কিছু তথ্যসূত্র দেওয়া হল –

জ্ঞান কী?
স্যার ফ্রান্সিস বেকন (১৫৬১-১৬২৬), ইংরেজ দার্শনিক এই ধারণাটি তৈরি করেছিলেন যে,  ““জ্ঞান নিজেই শক্তি”“, তিনি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন যে জ্ঞান থাকা এবং ভাগ করে নেওয়াই খ্যাতি এবং প্রভাবের ভিত্তি, এবং তাই ক্ষমতা ও সব অর্জন এই থেকে নির্গত । যা শুধুমাত্র জানানোর বা জানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। জ্ঞানের বাস্তব প্রয়োগ সামনে এগিয়ে যাওয়ার চাবিকাঠিও।
তথ্য তৈরি করা হয়, ডেটা বা উপাত্ত সংগ্রহ – সার্ভে/গবেষণার মাধ্যমে এবং বিশ্লেষণ বা ডেটা প্রক্রিয়ার মাধ্যমে এটি একটি অর্থপূর্ণ কাঠামো তৈরি হয়, যা যোগাযোগের জন্য অর্থপূর্ণ কিছু তৈরি করে। আমরা এভাবে বলতে পারি, শিক্ষা হল কাঠামো বা পদ্ধতিগত (স্কুল, কলেজ বা অন্য কোনো একাডেমিক প্রতিষ্ঠান) থেকে জানা (learning) , যা আনুষ্ঠানিক নির্দেশনা, প্রশিক্ষণ এবং প্রতিষ্ঠান ভিত্তিক জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং মনোভাব অর্জনের প্রক্রিয়াকে বোঝায়। অন্যদিকে, জ্ঞান বলতে প্রমাণ ভিত্তিক জানা -অভিজ্ঞতা, পর্যবেক্ষণ – অনুশীলনের মতো বিভিন্ন উপায় থেকে আহরণ এবং শেখার মাধ্যমে অর্জিত তথ্য এবং দক্ষতা বোঝায়। গবেষণা এবং অধ্যয়নের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে প্রাপ্ত ফলাফল যা প্রমাণ ভিত্তিক (বিশ্লেষিত তথ্য এবং সংগৃহীত তথ্য)। বেশিরভাগ সময় জ্ঞান একজন ব্যক্তি তার নিজের জীবনের অভিজ্ঞতার মাধ্যমেও অর্জন করেন।
লার্নিং পিরামিড বিস্তারিত: https://www.educationcorner.com/the-learning-pyramid/
কাঠামোটি লক্ষ্য করুন, এটি নিচ থেকে শুরু হয়ে ক্রমন্বয় ব্যবহার উপযোগী হয়।
Source: https://timesofindia.indiatimes.com/readersblog/dailydiscomforts/knowledge-is-power-32942/

এই অংশে, আমরা মানুষের শরীরের জটিল কিছু স্বাস্থ্য সমস্যা এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। এই অংশটি পড়ার মাধমে আমরা শরীরের জটিল এই রোগগুলো সম্পর্কে আরও বিস্তারির জানতে পারবো ।