আয়াত এডুকেশন, ইন্টিগ্রাল গ্লোবাল এবং বিজিএমইএ’র যৌথ উদ্যোগে ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে “উৎপাদনশীলতায় কর্মীদের সুস্থতার প্রভাব” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা আয়োজন করা হয়। এই আলোচনার মূল লক্ষ্য ছিল কর্মীদের মধ্যে সুস্থতা এবং উৎপাদনশীলতার সম্পর্ক শক্তিশালী করার উপায় খুঁজে বের করা এবং বাংলাদেশের কারখানা ও কমিউনিটিতে শ্বাসযন্ত্রের রোগ ও কোভিড-১৯ এর বিস্তার রোধে সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করা।