মাসিক

মাসিক

মাসিক

নারীদের শারীরিক বিকাশ বা বেড়ে উঠা যে পুরুষের থেকে আলাদা সে বিষয়ে আমাদের কারোরই সন্দেহ নেই। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে কর্মরত নারীদেরকে পুরুষের তুলনায় বেশ কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে নারীর প্রাকৃতিক ও স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া হিসেবে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো নারীর স্বাস্থ্যকে ঝুকিপুর্ণ করে তোলে। যেমনঃ অস্বাস্থ্যকর মাসিক ব্যবস্থাপনা, অতিরিক্ত রক্তক্ষরণ, অনিয়মিত মাসিক ইত্যাদি।

0 Comments

মাসিক

অনিয়মিত মাসিক

প্রত্যেক নারীর সাধারণত মাসে একবার মাসিক হয়ে থাকে। তবে কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটে, যেমন প্রতিমাসে মাসিক না হওয়া, ৩/৪ মাস অন্তর অন্তর মাসিক হওয়া, একমাসের মধ্যে ২/৩ বার মাসিক বা ফোটাফোটা রক্ত যাওয়া ইত্যাদি, যেটাকে আমরা অনিয়মিত মাসিক বলে থাকি। অনিয়মিত মাসিক হওয়া বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়।

0 Comments