ডেঙ্গু – প্রতিরোধ ও সুরক্ষা

ডেঙ্গু – প্রতিরোধ ও সুরক্ষা

ডেঙ্গু কী?
ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। এডিস মশার কামড়ে এ রোগ ছড়ায়। যদিও আমাদের দেশে সারা বছরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়, তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বরে মৃত্যু পর্যন্ত হতে পারে।
এ সম্পর্কে বিশদভাবে জানার জন্য নিচের তথ্যচিত্রটি মনোযোগ দিয়ে দেখুন, জানুন এবং সতর্কতা অবলম্বন করুন।
  • জ্বর কমানোর জন্য শুধু প্যারাসিটামল বা এ জাতীয় ঔষধ ব্যবহার করতে পারেন।
  • জ্বরের মাত্রার উপর নির্ভর করে ৬ থেকে ৮ ঘণ্টা পর পর এই ঔষধ ব্যবহার করতে হবে।
  • ডাক্তারের পরামর্শ নিয়ে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি দিনে ৪টি ঔষধ নিতে পারবেন।
  • ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর কমাতে গিয়ে অ্যাসপিরিন অথবা ব্যথানাশক ঔষধ ব্যবহার না করার প্রতি কড়াভাবে নিষেধ করেন ডাক্তাররা।
  • জ্বর কমানোর জন্য হালকা গরম পানি দিয়ে শরীর মুছতে পারেন অথবা গোসল করাটাও এক্ষেত্রে কার্যকরী।
  • এসময় পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটা খুবই জরুরি।
  • লক্ষণ দেখা দেওয়ার ৭ থেকে ১০ দিন পর্যন্ত কোনো ভারী কাজ করা যাবে না। তবে স্বাভাবিক হাঁটাচলা বা দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হবে।
  • এসময় বাসার বাইরে না যাওয়াই ভালো।
  • দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন
  • যদি সম্ভব হয়, জানালাতে মশা প্রতিরোধক নেট ব্যবহার করুন
  • বাড়ির চারপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করুন, প্রয়োজনে জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ছিটান
  • পানি জমে থাকতে পারে এমন জিনিসপত্র উল্টে রাখুন
  • পরিত্যাক্ত টায়ার, ডাব/নারিকেলের খোসা, ফুলের টব, এসি, ফ্রিজ, প্লাস্টিকের বোতল ও আশে-পাশের পড়ে থাকা পাত্রের জমা পানি ৩ দিনের মধ্যে ফেলে দিন
  • শরীরের অনাবৃত স্থানে মশা নিবারক ক্রিম ব্যবহার করুন
  • মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহার করুন
  • পাতলা কিংবা ঢোলা পোশাক পরিধান থেকে বিরত থাকুন
  • শিশু এবং বয়স্কদের বিশেষ যত্ন নিয়ে নিরাপদে থাকুন
  • ডেঙ্গু রোগীকে প্রচুর প্রোটিন ও আয়রনসমৃদ্ধ খাবার খেতে হবে (যেমনঃ আপেল, গরুর কলিজা, সয়াবিন, ডালিম, সবুজ শাক-সবজি, ডাল, ডিম ইত্যাদি)
  • এছাড়া প্রচুর পরিমাণে পানি, স্যালাইন, স্যুপ, ডাবের পানি, ফলের রস, এবং দুধ জাতীয় তরল পানীয় পান করতে হবে
  • ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠার সময় যেন পানিশূন্যতায় না ভোগে, সেজন্য আড়াই থেকে তিন লিটার পানি প্রতিদিন পান করতে হবে।
  • এছাড়া খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমনঃ মাছ, মুরগির মাংস, চর্বিহীন লাল মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত জাতীয় খাবার