মাথা ব্যথা আসলে কোনো রোগ নয় বরং একটি উপসর্গ মাত্র। মাথা ব্যথার বেশ কিছু প্রকারভেদ রয়েছে। যেমন মাইগ্রেন, দুশ্চিন্তা জনিত মাথা ব্যথা, ক্লাস্টার মাথা ব্যথা ইত্যাদি। ঘনঘন মাথা ব্যথা প্রাত্যহিক পারিবারিক ও কর্মজীবনকে বিষাদময় করে তুলতে পারে। এছাড়া তীব্র মাথা ব্যথা ডিপ্রেশনের ঝুঁকি বাড়ায়।
মাথা ব্যথা সাধারণত দুই ধরনের আছে:
প্রাথমিক মাথা ব্যথা: প্রাথমিক মাথা ব্যথা হল মাথা এবং ঘাড়ের চারপাশে ব্যথা। যা সংবেদনশীল স্নায়ু, পেশী বা রক্তনালীগুলিতে প্রদাহের কারণে হয়ে থাকে।
সেকেন্ডারি মাথা ব্যথা: কানের সংক্রমণ , নাক বন্ধ হওয়া এবং পানিশূন্যতাসহ আরও বেশ কিছু সমস্যার কারণে এই ধরনের মাথা ব্যথা হতে পারে।
ক্লাস্টার মাথা ব্যথা হল এক ধরনের প্রাথমিক মাথা ব্যথা। কিন্তু প্রতিটি মাথা ব্যথা ক্লাস্টার মাথাব্যথা নয়।
মাইগ্রেন: মাইগ্রেনের কারণে মাথার এক পাশে ব্যথা অনুভূত হয়, যা শারীরিক কার্যকলাপ, আলো, শব্দ বা গন্ধের সাথে আরও খারাপ হয়।
সাইনাস মাথা ব্যথা: সাইনাসের মাথা ব্যথা আপনার চোখের পিছনে, আপনার গালের হাড়, কপাল বা নাকে একটি নিস্তেজ ব্যথার মতো অনুভূত হয়। এটি সাইনাস সংক্রমণের (সাইনোসাইটিস) একটি উপসর্গ।
টেনশন হেডেক বা দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা: টেনশন হেডেক হালকা থেকে মাঝারি ব্যথার কারণ হয়, যা আপনার মাথার চারপাশে টাইট ব্যান্ডের মতো অনুভূত হয়। এ ধরণের মাথা ব্যথা মাথার উভয় পাশে হয়ে থাকে।
BGMEA Complex
House # 7/7A,
Sector # 17, Block # H-1,
Uttara, Dhaka – 1230, Bangladesh.
02-8140314
Info : info@bgmea.com.bd
Web: www.bgmea.com.bd
AYAT Education
Taher Tower (5th Floor),
Plot#10, Gulshan 2,
Dhaka 1212, Bangladesh.
+8801841441562
Info : rmgtoolkit@ayateducation.com
Web: https://ayateducation.com/