ফুসফুসের প্রদাহজনিত দীর্ঘমেয়াদি রোগ/ সিওপিডি কী?

ফুসফুসের প্রদাহজনিত দীর্ঘমেয়াদি রোগ/ সিওপিডি কী?
ফুসফুসের প্রদাহজনিত দীর্ঘমেয়াদি একটি রোগ সিওপিডি (Chronic Obstructive Pulmonary Disease -COPD)। হৃদরোগ, ফুসফুসের ক্যান্সারসহ অন্যান্য অনেক অসুস্থতা এই রোগের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন যাবত অতিরিক্ত ধূমপানের ফলে সাধারণত এ রোগ হয়ে থাকে। এটি পুরুষের মধ্যে অধিক দেখা যায়, কিন্তু নারীরাও এ রোগে অনেক সময় আক্রান্ত হয়।
  • দীর্ঘমেয়াদি কাশি
  • শ্বাসকষ্ট, শ্বাস-প্রশ্বাসের সময় শব্দ হতে পারে
  • শারীরিক দুর্বলতা, অস্বাভাবিক ঘুম
  • পায়ের গোড়ালি বা পা ফুলে যাওয়া
এ রোগ প্রতিরোধের জন্য মূল উপায় হল ধূমপান বন্ধ করা। এছাড়াও, ক্ষতিকর ধূলিকণার সংস্পর্শে থাকতে হয়, এমন পরিবেশ ও পেশা থেকে বিরত থাকা। সঠিক যত্ন এবং চিকিৎসার মাধ্যমে আক্রান্ত ব্যক্তিরা তাদের লক্ষণগুলো নিয়ন্ত্রণে এনে সুস্থ জীবনযাপন করতে পারেন।

Other Related Articles

বুকে ব্যথা:

স্বাস্থ্য সতর্কতা

READ MORE

ক্যান্সার

স্বাস্থ্য সতর্কতা

READ MORE

কিডনি রোগ

স্বাস্থ্য সতর্কতা

READ MORE

উচ্চ রক্তচাপ

স্বাস্থ্য সতর্কতা

READ MORE

ডায়াবেটিস

স্বাস্থ্য সতর্কতা

READ MORE

হাঁপানি

স্বাস্থ্য সতর্কতা

READ MORE